রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

বারদীতে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটে। এসময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আংশকাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
 এ ঘটনায়  রোববার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল আউয়ালের সাথে পাশ্ববর্তী নবী হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে আদালতে মামলা চলছে। এ নিয়ে শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নবী হোসেনের নেতৃত্বে শাহজালাল, নুরে আলম, হৃদয়সহ ১০-১২জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, ছেনদা, চাপাতি, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় আব্দুল আউয়াল, আক্তার হোসেন, বেলায়েত হোসেন. মোক্তার হোসেন ও ফেরদৌসী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আক্তারের অবস্থা আংশকাজনক।  হামলার পর  এ ঘটনায় আহতের স্ত্রী জয়নব বেগম বাদি হয়ে  রোববার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত নবী হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আমাদের লোকজনও আহত হয়েছে। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD