বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

বারদীতে বিএনপির কার্যালয়সহ ৫ দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদি ইউনিয়নের বারদি বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৫ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বিএনপি কার্যালয়সহ ৫ দোকানের সকল মালামাল ভূষ্মিভূত হয়ে যায়। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বারদি ইউনিয়ন পরিষদের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এসময় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পাশের আবু বকর সিদ্দিকের দোকান, নাসিরউদ্দিনের দোকান ও আবুল হোসেনের গোডাউনসহ ৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদারের নেতৃত্বে দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে  মূহুর্তের মধ্যে বিএনপির কার্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, দোকানগুলোতে থাকা মোম, আগর বাতি, সন্দেশ, প্লাস্টিকের মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়।
ক্ষতিগ্রস্থ আবু বকর সিদ্দিক জানান, এ দোকানই তাদের সম্বল। এ দোকানের আয় দিয়ে তাদের সংসার চলে। আগামী শুক্রবার থেকে শুরু হওয়া লোকনাথ ব্রম্মচারীর তিরোধান উৎসবে বিক্রির জন্য মালপত্র মজুদ করেছিলেন। এগুলো পুড়ে ছাই হয়ে যায়।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি গোডাউনে প্লাস্টিক পন্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD