নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ বিতরন করা হয়। সোনারগাঁও সংঘের উদ্যোগে শুক্রবার বেলা ১১ টায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল নোয়াগাঁও হাইস্কুলে ৬০ জন শিক্ষার্থীকে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সংঘের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিক জুবায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী মোঃ সামছুল আলম পনির, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ আবদুল করিম, প্রিন্সিপাল ডঃ নূর এ আলম, ডাঃ মোঃ আহমেদুল কবির মিলন, মোঃ নজরুল ইসলাম, শিক্ষক দেওয়ান সামছুর রহমান, নোয়াগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান।
এসময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট আমির হোসেনের সঞ্চালনায় বক্তারা আশা প্রকাশ করেন পরবর্তীতে সোনারগাঁওয়ের প্রতিটি স্কুলে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন