রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে লক্ষী পূজায় আজহারুল ইসলাম মান্নানের মণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের লক্ষী পূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
তিনি মঙ্গলবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ১টি, জামপুর ইউনিয়নের ২টি এবং সনমান্দী ইউনিয়নের ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য আন্তরিক শুভকামনা জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ,  সাংগঠনিক সম্পাদক খোকন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার — এই নীতিতেই বিএনপি কাজ করছে।
তারা আরও বলেন, দেশের প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার সংরক্ষণ ও সুষ্ঠু পরিবেশে উৎসব পালনে বিএনপি সবসময় সচেষ্ট থাকবে।
পূজা মণ্ডপে উপস্থিত স্থানীয় পূজারি ও সাধারণ মানুষ বিএনপি নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানান এবং তাদের আন্তরিকতার প্রশংসা করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD