রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

ভাষা দিবস স্মরণে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আলোচনা ও শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত  বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সকালে সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ফাউন্ডেশনের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য এবং লোক ও কারুশিল্পের বিকাশে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা ভাষা শহিদদের অমূল্য আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরবর্তীতে দোয়া মাহফিলে ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD