বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

মোগড়াপাড়া চৌরাস্তায় অবৈধ দোকানপাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা অবৈধভাবে গড়ে উঠা প্রায় সহ¯্রাধিক দোকানপাট উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার সকাল থেকে বিকেলে পর্যন্ত মহাসড়কের উভয় পাশের অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়। মোগরাপাড়া চৌরাস্তা এলাকার যানজট নিরসনে এ উচ্ছদ অভিযান পরিচালনা করে সোনারগাঁও উপজেলা প্রশাসন।

জানা যায়, দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি চক্র সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণ করে ভাড়া আদায় করে থাকে। বার বার উচ্ছেদ অভিযান পরিচালনা করেও কোনভাবেই তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ দোকানপাট নির্মাণের ফলে ওই এলাকায় যানজট লেগেই থাকে। ফলে ওই এলাকায় চলাচলরত পথচারীরা দূর্ভোগে পড়ে। এছাড়াও সড়ক জনপদের জায়গায় একটি ফুটওভার ব্রীজ ও ইউলুপ নির্মাণ হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারি প্রকৌশলী এ কে এম মনির হোসেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম, সোনারগাঁও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম নারায়ণগঞ্জ সড়ক বিভাগের ভিটিকান্দির উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেনসহ বিপুল পরিমাণ পুলিশ ও সড়ক জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তাবৃন্দউপস্থিত ছিলেন।

সড়ক জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস সোনারগাঁও নিউজকে জানান, এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। সোনারগাঁও ইউএনও রেজওয়ান উল ইসলাম বিস্তারিত বলতে পারবেন। তিনি দুদিন আগে ফোন করে উচ্ছেদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জনবল চেয়েছেন। আমরা তা দিয়েছি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান উল ইসলামকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম সোনারগাঁও নিউজকে জানান, দীর্ঘদিন ধরে তারা মহাসড়ক দখল করে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করে রাখে। ফলে পথচারীদের চলাচল অসুবিধা সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করে মহাসড়কে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও তারা যেনো মহাসড়কে বসতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD