রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

সাংবাদিক অসিতের বড় ভাই সঞ্জিত কুমার দাসের পরলোক গমন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দৈনিক ইত্তেফাকের সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাসের বড় ভাই, সাবেক সিআইপি ব্যবসায়ী সঞ্জিত কুমার দাস (৭০) পরলোক গমন করছেন।
শুক্রবার বাংলাদেশের সময় ভোর ৬ টায় কানাডা টরেন্টো শহরের নিজ বাসা তিনি নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সঞ্জিত কুমার দাস নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্রী গৌর নিতাই আখড়ার পরিচালনা কমিটি ও একনাম কীর্তন কমিটির সভাপতি ও ৫ বারের সাবেক সি আই পি ছিলেন। তিনি গত কয়েক বছর যাবত কানাডা টরেন্টো শহরে বসবাস করেন।

শুক্রবার কানাডা টরেন্টো শহরে একটি শ্বাশানে তার মরদেহ দাহ করা হয়।
তার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য এবং গৌর নিতাই আখড়ার পরিচালনা কমিটি ও একনাম কীর্তন কমিটির নেতৃবৃন্দ
তার বিদেহী আত্মার স্বর্গবাসী কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD