মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে যাদুঘরে পক্ষকাল ব্যাপী বৈশাখি মেলা শুরু

 
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের শুরু  পক্ষকাল ব্যাপী বৈশাখী মেলা।  রোববার থেকে এ মেলা শুরু হয়। পক্ষকাল ব্যাপী বৈশাখি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
মেলার আয়োজক প্রতিষ্টান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.আশরাফুজ্জামান।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডশনের উপ – পরিচালক একে আজাদ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘পহেলা বৈশাখ সকলের উৎসব’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহম্মদ সামাদ। এদিকে পয়লা বৈশাখ আনন্দোৎসবের সকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া গ্রাম-বাংলা ও বৈশাখী উৎসব শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণখেলা, হা-ডু-ডু  খেলার প্রদর্শনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। 
মেলার বিশেষ আকর্ষণ ফাউন্ডেশনের লোক ও কারুশিল্প চর্চা চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাস্টার ক্রাফটসম্যানদের প্রশিক্ষণ কেন্দ্র লোক ও কারুশিল্প চর্চা চত্বর উদ্বোধন করা হয়। এ চর্চা কেন্দ্রে দক্ষ কারুশিল্পীরা স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের কারুশিল্প প্রশিক্ষণ দেওয়া হবে। কারুশিল্প চর্চা চত্বরের উন্মুখে ঐতিহ্যবাহী পালকি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। যাতে তরুণ-তরুণীরা পালকি সম্পর্কে ধারনা লাভ করতে পারে।
মেলার আরেক বিশেষ আকর্ষণ ছিল হালখাতার আয়োজন। এ হালখাতায় ফাউন্ডেশনের কারুপল্লীর শিল্পীরা তাদের বকেয়া স্টল ভাড়া পরিশোধ করেন। পরে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

মেলায় গ্রাম-বাংলার কারুশিল্পী প্রদর্শনীতে রাজশাহীর শখের হাঁড়ি শিল্পী সুশান্ত পাল, রিকশা ও রিকশা চিত্রশিল্পী এস.এ মালেক, জামদানি শিল্পী ইব্রাহিম, দারুশিল্পী আব্দুল আওয়াল মোল্লা, বীরেন্দ্র সূত্রধর, শোলাশিল্পী নিখিল মালাকার, নকশিকাঁথা শিল্পী পারভীন আক্তার, হোসনে আরা বেগম, ঝিনুকশিল্পী মো. নূরুল ইসলাম, বাঁশ-বেত কারুশিল্পী পরেশ চন্দ্র দাস, হাতপাখা কারুশিল্পী বাসন্তী সূত্রধর, শতরঞ্জি শিল্পী আনোয়ার হোসেন এবং উদ্যোক্তাসহ ৩২টি স্টলে ৬৪ জন প্রথিতযশা কারুশিল্পী তাদের কারুপন্য নিয়ে পসরা সাজিয়ে বসেছে। এ ছাড়াও থাকবে পক্ষকালব্যাপী বৈশাখী আনন্দযজ্ঞ সেমিনার, পালাগান, মালজোড়া গান, কবিগান, বাউলগান, পালকির গান, কিচ্ছা গান, ভাটিয়ালি গান, মাইজভান্ডারী গান, লালন, হাছন রাজা এবং জারি-সারিগানের সুরের মূর্ছনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD