রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে চালককে গুলি করে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চালককে গুলি করে সৌদি ফেরত প্রবাসী দেলোয়ার হোসেনের গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ডাকাতরা পাসপোর্ট, মোবাইল ফোন ও সৌদি রিয়েলসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। গুলিবিদ্ধ আহত চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, চাঁদপুর জেলার সদর উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেন মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চাঁদপুর ফিরছিলেন। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আষাড়িয়ারচর ব্রিজের ওপর তাকে বহনকারী নোহা গাড়ি পৌছালে পিছন দিক থেকে ৪ টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাত দল প্রবাসীর বহনকারী নোহা ( ঢাকা মেট্রো চ-১৫-৯৯৭৮) গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে নোহার চালকের সাথে ডাকাত দলের ধ্বস্তাধস্তি হয়। পরে ডাকাত দলের এক সদস্য চালক ফিরোজ মিয়ার ডান হাতে এক রাউন্ড গুলি করে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়েল ও বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। আহত ফিরোজ মিয়া ভোলার তজুমুদ্দিন থানার চাষাড়া গ্রামের আব্দুল কাদেরর ছেলে। পরে গুলিবিদ্ধ চালককে স্থানীয় পথচারীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁও থানার ওসি মো. মুহিববুল্লাহ বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি সংগঠিত করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে তারা ডাকাতি সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। তবে প্রবাসীর গাড়ির চালক আহত হয়েছে এবং তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাকাতরা ব্যর্থ হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD