রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে নদ থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মারীখালী ব্রিজের নীচে এ লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী জানায়, মারীখালী নদের পিরোজপুর অংশে ১৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনা স্থল থেকে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন। অজ্ঞাত যুবকের লাশের পরনে নীল রংঙের টাউজার ছিল।

বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ মোসাবেরুল হক সোনারগাঁও নিউজকে বলেন, মেঘনা নদীর শাখা মারীখালি নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD