প্রচ্ছদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান

সোনারগাঁও নিউজ ২২ ফেব্রুয়ারী ২০২২ , ১২:৪৪ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেলে ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদের নেতৃত্বে সদর নৌ থানা, বৈদ্যরবাজার, খাককান্দা, গজারিয়া ও সোনারগাঁসহ ৫টি নৌ ফাঁড়ির সহযোগিতায় মেঘনা নদীতে ২০টি অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ৫টি স্পীড বোটে ও নৌ পুলিশের ৩০জন সদস্য অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার হেলালউদ্দিন ও অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও সোনারগাঁও উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন আক্তার।
পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, নদীতে অবৈধ সকল ঘের উচ্ছেদ করা হবে। যারা এ সকল নদীতে ঘের নির্মান করেছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। অবৈধ ঘের উচ্ছেদ অভিযান অভ্যাহত থাকবে।