বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক স্কুল ছাত্র গত ১০ দিন যাবত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ স্কুল ছাত্রের নাম রিদম হাসান (১৩)। সে উপজেলার মোগরাপাড়া সরকারী এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবারের দাবি গত ২৭ নভেম্বর বিকেলে ব্যাডমিন্টন খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। সে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর নিখোঁজ রিদমের মা রুমকি বেগম বাদি হয়ে গত ২ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ রিদমের মা রুমকি বেগম জানান, তিনি তার ছেলে রিদমকে নিয়ে উপজেলার চান্দেরকির্ত্তী এলাকায় বসবাস করতেন। রিদম গত ২৭ নভেম্বর সোমবার বিকেলে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার জন্য বের হয়। যাওয়ার সময় সে তার মায়ের কাছ থেকে ৫০ টাকা চেয়ে নিয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরেনি। রিদমের সন্ধানে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। এছাড়া আতী¥য় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে গত ২ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
তিনি আরো জানান, রিদম উপজেলা শিল্পকলা একাডেমিতে নৃত্য ও সংগীতের শিক্ষার্থী ছিল। কি কারণে সে নিখোঁজ হয়েছে তার কারণ বলতে পারছে না রিদমের পরিবার।
সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম জানান, স্কুল ছাত্রের নিখোঁজের ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি হয়েছে। এর সন্ধানে পুলিশ এ ব্যাপারে মাঠে কাজ করছেন।
আপনার মতামত দিন