সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে সোমবার বিকেলে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় অনুষ্ঠিত এ প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয়  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালিব মিয়া, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, নারায়ণঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার প্রমুখ।  এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন,  আগামী ৭ই নভেম্বর বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় বন বিভাগের সামনে বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ৮ ই নভেম্বর রাজধানী ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় বিএনপির র‍্যালীতে সোনারগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD