শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন করা হয়েছে।  শনিবার থেকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে এ ক্যাম্পেইন শুরু হয়েছে।
উপজেলার ২৬৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য, সোনারগাঁও উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ জন শিশু রয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার জন এবং প্রতিবন্ধি শিশুর সংখ্যা ১২৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সমগ্র কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তাঁর উদ্যোগে প্রথম বারের মত উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ডে এবারই প্রথম ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে কেনাকাটা করতে আসা শিশুরা যেন ভিটামিন “এ” খাওয়া থেকে বঞ্চিত না হয়-এজন্যই এই উদ্যোগ। আপনার শিশুকে ভিটামিন “এ” খাওয়ানোর জন্য নিকটস্থ কেন্দ্রে আনুন, ভিটামিন “এ” খাওয়ানোর মাধ্যমে শিশুদের  অপুষ্টিজনিত অন্ধত্য রোগ প্রতিরোধ করুন এবং সুস্থ সবল জাতি গঠন করে দেশকে সমৃদ্ধ করুন বলে আহবান জানান তিনি।
এসময় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD