নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মামুদ্দী গ্রামে জামায়াতে ইসলামী সনমান্দি ইউনিয়নের উদ্যােগে শনিবার বিকেলে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, ছোলা, মুড়ি, আলু, পিয়াজ, তেল, ট্যাং ও বেশন।
মালয়েশিয়া প্রবাসী সোহানুর রহমান সবুজের সহযোগিতায় এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
সভাপতিত্ব করেন সনমান্দি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল মুমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়েত নেতা সাখাওয়াত হোসেন, এডভোকেট সাইফুল ইসলাম, মুফতি ও মাওলানা ফেরদৌস, গ্রাম প্রধান আশরাফুর রহমান, সিকান্দার বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে মাওলানা ড. ইকবাল হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যােগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যােগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সনমান্দী ইউনিয়নের মামুদ্দী গ্রামে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষতেও জামায়াতে ইসলামীর উদ্যােগে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন