রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতি উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওস্থ টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা কল্যান সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোগরাপাড়া চৌরাস্তায় একটি রেস্টুরেন্টে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়গঞ্জের প্রাক্তন সিভিল সার্জন  ডা.মো. ওবায়দুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব ড. মনজুরুল হাসান।
সোনারগাঁও সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও কল্যাণ সমিতির সহ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের প্রভাষক মোঃ আলমগীর হোসাইন, হলিস্টিক হেলথ  কেয়ারের আব্দুল কাদের, হামদার্দ ল্যাবরেটরীজ এর ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল আলিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার প্রধান প্রকৌশলী আরজুরুল হক, মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রিজ এর জোনাল ম্যানেজার ইঞ্জিনিয়ার কাজী নজরুল ইসলাম, কৃষি ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মো. হায়দার আলী বসুন্ধরা গ্রুপের ডিজিএম সাদিকুল ইসলাম খান, সাইনবোর্ড কোবা মসজিদের প্রতিষ্ঠাতা  ড. মুহাম্মদ আব্দুর রশিদ, জি এম আই কোম্পানির সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের টাঙ্গাইল ভিত্তিক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন দেশের বিভিন্ন টেলিভিশন ও রেডিওতে কোরআন  তেলাওয়াতকারী খ্যাতনামা হাফেজ মো. হাফিজুল ইসলাম।
উল্লেখ্য, সোনারগাঁওয়ে বসবাসরত ও কর্মরত টাঙ্গাইল জেলার লোকজনদের নিয়ে টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতি সোনারগাঁও  ২০২৩ সালের ১৮ই ফেব্রুয়ারি গঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD