শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু

সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

Oplus_131072

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা।

উদ্বোধনের পর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি কর্মকর্তা ও সেবাগ্রহীতারা অংশ নেন। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আসিফ আল জিনাত।

বক্তব্যে তিনি বলেন, একসময় ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হতো। বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে।

তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে। এতে সময় ও হয়রানি কমেছে। ভূমিসেবা এখন আগের তুলনায় অনেক বেশি সহজ, দ্রুত ও জনবান্ধব হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার  গোলাম সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো জাকির হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ভূমি কর্মকর্তা এবং সেবাগ্রহীতারা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD