শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সোমবার দুপুরে অভিযান চালিয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ডায়াগনস্টিক সেন্টারের রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামের এ দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান ও সোনারগাঁ থানার বিভিন্ন পুলিশ সদস্যরা।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম জানান, সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে তার নেতৃত্বে ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডায়াগনস্টিক সেন্টারে রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে সোনারগাঁও মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় বেঙের ছাতার মতো গড়ে উঠা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD