সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সার্বিক নিরাপত্তা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী, সোনারগাঁওপৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারন সম্পাদক মোতালেব মিয়া, সাবেক সাধারন সম্পাদক হুমায়ন কবীব রফিক, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, সেনা বাহিনীর কর্মকর্তা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আনসার- ভিডিপি, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এবারে সোনারগাঁওয়ে ৩৭ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গা উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ভূমিকায় থাকবে। প্রতিটি মন্দিরের কমিটিকে সক্রিয়তার পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে, যাতে এই উৎসবটি সর্বজনীন রূপ নেয়।
আলোচনা শেষে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আর্থিক অনুদান হস্তান্তর করেন।
আপনার মতামত দিন