শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে নৌ চাঁদাবাজ ও ভূমিদস্যুর বিরুদ্ধে  ৬ গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নৌ চাঁদাবাজ ও ভূমিদস্যু জাকির হোসেনের বিরুদ্ধে ৬ গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
বুধবার বিকেলে উপজেলার জৈনপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ করা হয়। এসময় বক্তারা অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় ৬ গ্রামের প্রায় সহ¯্রাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন, রফিকুল ইসলাম সরকার, নাসিমা আক্তার পলি, সাবেক সদস্য আলমগীর হোসেন, মাওলানা কামাল হোসেন, তারেক হোসেন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তাদের অভিযোগ পূর্ব কান্দারগাঁও গ্রামের মমতাজউদ্দিনের ছেলে জাকির হোসেন একজন ভূমিদস্যু ও নৌ চাঁদাবাজ। সে এলাকার নিরীহ মানুষের জমি দখল করে নিঃস্ব করে ফেলছে। তাছাড়া সে মেঘনা নদীতে চাঁদাবাজির নেতৃত্ব দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আদায় করে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌ শ্রমিকদের পিটিয়ে আহত করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের লোকজন।  কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে ২০১২ সালে কান্দারগাঁও এলাকায় একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ নেতা রিপনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। সেই হত্যাকান্ডের প্রধান আসামী ছিলেন জাকির হোসেন। এ ঘটনায় নিহতের বাবা মুক্তিযোদ্ধা মোজাফফর আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
বক্তরা আরো বলেন, পিরোজপুর ইউনিয়ন একটি শিল্প অধ্যষিত এলাকা। জাকির ও তার লোকজন কোম্পানির মালিকদের জিম্মি করে কোম্পানির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযুক্ত জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ মানববন্ধন করা হয়েছে। আমি চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িত না।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD