সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

সোনারগাঁওয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি,সুরক্ষা ও সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লেখক রবিউল হুসাইন, সোনারগাঁও প্রেস ক্লাবের সহসভাপতি  ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদিচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা ব্যাংকার মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক ব্যাংকার মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সাংবাদিক মোকাররম মামুন, এরশাদ হুসাইন অন্য, কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া বেগম, সংস্কৃতিকর্মী শামীমা নাসরিন, খাদিজা আক্তার মৌসুমী, পল্লবী সরকার, মো. রাশেদ, ইসকান্দার আলী আলভী প্রমুখ।
বৈঠকে সোনারগাঁওয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি,সুরক্ষা ও সংরক্ষণ নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক কবি শাহেদ কায়েস।
গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, সোনারগাঁও হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দশন। এসব নিদর্শন জরুরি ভিত্তিতে সুরক্ষা ও সংরক্ষণের আওতায় আনতে হবে। ইতিমধ্যে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধংস হয়ে গেছে।
বক্তারা এখানকার প্রত্ন সম্পদগুলো সংরক্ষণ করে সোনারগাঁওকে একটি পর্যটনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD