বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই—এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ;
নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও)  আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখা পড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দরও পরিবেশ রাখতে হবে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৫৬নং আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা চালিয়ে যাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও।
এমপি খোকা আরো বলেন , নারীর ক্ষমতায়নে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করছে। সুতরাং কন্যা সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকেও অভিভাবকদেরও নজর রাখতে হবে।
আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পনির হোসেন মোল্লার সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, পৌরসভা জাতীয় পার্টি সভাপতি এম এ জামান, পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জাতীয় মহিলা পার্টি উপদেষ্টা জায়েদা আক্তার মনি, সোনারগাঁও যুব সংঘের সভাপতি মোতালেব মিয়া স্বপন, সোনারগাঁও পৌরসভার স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ওমর ফারুক টিটুসহ অত্র স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD