শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:   
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফসী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষিকে আরও আধুনিক ও লাভজন
ক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে। বিশেষ করে তিল ও আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা আমাদের দায়িত্ব। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এয়ার ফ্লো মেশিনের মতো আধুনিক সরঞ্জাম কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে এসব উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষকদের এসব সুবিধা কাজে লাগিয়ে অধিক উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD