শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর অধ্যাপক রেজাউল করিমের শোডাউন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির নেতাকর্মী নিয়ে ব্যাপক শোডাউন করেছেন বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

রোববার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে এ শোডাউন করা হয়।

র্যালীটি চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সংলগ্ন উদ্ববগঞ্জ গিয়ে হাজী শহীদুল্লাহ প্লাজার সামনে সমবেত হয়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপি সহ সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু,  বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, যুবদলের যুগ্ম  আহবায় আশরাফ মোল্লা, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপি নেতা পনির হোসেন প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, এখনো চক্রান্ত চলছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ চক্রান্ত মোকাবেলা করা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ চক্রান্ত মোকাবেলা করে বিএনপি সরকার গঠন করবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD