রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সোনারগাঁও উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য ও  জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবুসহ সোনারগাঁও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিজ্ঞান অলিম্পিয়াড এর পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা বিজ্ঞান মেলার স্টল পরির্দশন করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD