রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর তিন বসতঘরে আগুন



নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ব্যবসায়ীর তিনটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে বসত ঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।  সোমবার রাত ৯টার দিকে  সোনারগাঁও পৌরসভার বসুনদরদী এলাকায়  ব্যবসায়ী হাজী মোঃ হারুন প্রধানের বাড়িতে  বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের এ ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে সোনারগাঁও পৌরসভা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

হারুন প্রধানের বাড়ির ভাড়াটিয়া মোক্তার হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ বাড়িতে ঘর ভাড়া নিয়ে তিনটি পরিবার বসবাস করে আসছি। ঘরে আগুন লেগে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র, ১ টিভি, ২টি ফ্রীজ, ২টি মোবাইল ফোন, নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে যায়।

সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহেদ চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD