নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
শনিবার বিকেলে উপজেলাী জামপুরের তালতলা এলাকায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফার এ লিফলেট বিতরণ করা হয়।
জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। এসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, শফিক ভূইয়া, জাহাঙ্গীর আলম, ১ নং সদস্য এজাজ ভুইয়া, সদস্য আলমগীর, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মামুন, আক্তার হোসেন, জিলন, হাসু, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূইয়া, মাসুদ রানা বাবু, সরকারি আদমজী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল মাহমুদ, জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আল-আমিন, সহ-সভাপতি রাতুলসহ অন্যান্য নেতাকর্মী।
অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তালতলা বাজারসহ আশ পাশ এলাকার সাধারণ মানুষদের সাথে এবং ওই এলাকার মার্কেটের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন এবং রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফার এ লিফলেট বিতরণ করেন।
আপনার মতামত দিন