শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সোনারগাঁওয়ে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, পঞ্চায়েত কমিটির পক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা ও সুদের কারবারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে।
রোববার দুপুরে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদীন প্রধান। তিনি জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫২) এলাকায় দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছে। উচ্চ হারে সুদ পরিশোধ করতে গিয়ে স্থানীয় বাদশাহ মিয়া, দুদু মিয়া, দেলোয়ার ও আব্দুর রবসহ প্রায় ২০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন। বিগত সময়ে তার কাছ থেকে ঋন নিয়ে ঠিকমতো পরিশোধ করতে না পারায় অনেক পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। টাকা পরিশোধ না করতে পারলেই বসত ভিটা রেজিষ্ট্রি করে নিয়ে বাড়িছাড়া করারও অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, গত এক বছর পূর্বে স্থানীয় আমির হোসেনের ছেলে শান্তর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দায়ের করে অনৈতিক ভাবে তাদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাও করেন জাকির হোসেন।
পঞ্চায়েত কমিটির আরেক সদস্য শাহজাহান মিয়া জানান, জাকিরের অপরাধ কর্মকান্ডে গ্রাম পঞ্চায়েত কমিটি একাধিকবার সর্তক করার পর উল্টো তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেওয়া হয়। তার অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ সোনারগাঁও থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি দাবী করেন। এব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করার হলে তিনি অভিযোগ অস্বীকার করেন বলেন, একটি চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নেওয়ায় তাকে অপবাদ দেওয়া হচ্ছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD