মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ঔষধ আইনে ৪টি ফার্মেসীকে জরিমানা করা হয়। অভিযানে মোগরাপাড়া কলেজ রোডের বলাকী ফার্মেসীকে তিন হাজার টাকা, মাহমুদা ফার্মেসী পাঁচ হাজার টাকা , শিরিন ফার্মেসীকে পাঁচ হাজার টাকা এবং থানা রোডের আলভী ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, জনস্বাস্থ্যের ঝুঁিক এড়াতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন ধারায় ৪ দোকানদারকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, ডার্গ সুপার মোঃ কবির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD