মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারানো তিন শিক্ষার্থীর শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নিহতদের পরিবারগুলোকে গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের নিজ বাড়িতে গিয়ে এমপি মান্নান শোকাহত স্বজনদের সাথে সাক্ষাৎ করেন।
​পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের হৃদয়কে গভীরভাবে বেদনার্ত করেছে। পুরো দেশবাসী আজ এই শোকের অংশীদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে আপনাদের পাশে রয়েছেন। দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্য এই সামান্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো। তিনি মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সৃষ্টিকর্তা যেন তাঁদের জান্নাত নসীব করেন সেই দোয়া কামনা করেন।
​পরিবারগুলোর সাথে সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।
​উল্লেখ্য, গত রোববার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে তিন শিক্ষার্থী। এসময় নদীর স্রোতে তলিয়ে গিয়ে একই পরিবারের জমজ দুই ভাইসহ তাঁদের প্রতিবেশী ৩ জন শিক্ষার্থীর মর্মান্তিক সলিল সমাধি ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD