রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ও বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পৃথক হাসপাতালে তাদের ময়না তদন্ত করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার কাঁচপুর ব্রীজের নিচ থেকে শাবিকুল ইসলাম বাবু নামের এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া পর তিনি মারা যান। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, বাবু একজন প্রাইভেটকার চালক। তিনি নরসিংদী জেলার রায়পুর থানার কামারপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। সড়ক দূর্ঘটনায় তিনি আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।

অপর দিকে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল কুদ্দুস নামের এক যুবকের লাশ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ। সকালে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানিয়েছেন, নিহত কুদ্দুস একজন মাদকসেবী।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান,ঘটনার পর দূর্ঘটনায় পতিত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, একজন মাদকসেবীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। ধারনা করা হচ্ছে, মাদক সেবন করতে না পেরে আত্মহত্যা করেছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD