সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাইক্রোবাসে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। তবে দগ্ধের নাম পরিচয় জানা যায় নি।
কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , বুধবার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) চট্টগ্রাম যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনারগাওয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে মাইক্রোবাসে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালাগুলো ভেঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক জানান, খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই।এর মধ্যে ফায়ার সা‌র্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD