রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে লোকনাথ আশ্রমে গিয়ে যৌন নিপীড়নের শিকার তরুণী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি ইউনিয়নের লোকনাথ ব্রম্মচারী আশ্রমে তীর্থ ভ্রমনে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই তরুণী বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর অভিযুক্ত সুরুজ্জামানকে সোনারগাঁও উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোনারগাঁও থানার ওসি তদন্ত মো. সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার পরিবার নিয়ে উপজেলার বারদী লোকনাথ ব্রম্মচারী আশ্রমে তীর্থ ভ্রমনে আসেন পূর্ণীমা হালদার আলভীয়া নামের তরুণী। আশ্রমের প্রবেশ পথে সন্দেশ বিক্রির অজুহাতে বেশ কয়েকজন যুবক ওই তরুণীর হাত ধরে টানাটানি করে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়ার চেষ্টা করে। এমন অভিযোগে ওই তরুণী থানায় এসে মামলা দায়ের করেন। এঘটনায় সুরুজ্জামান নামের অভিযুক্তকে সোনারগাঁও থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূর্ণীমা হালদার আলভীয়া নামের ওই তরুণী মামলায় উল্লেখ করেন, ঢাকা মোহাম্মদপুর থেকে স্বপরিবারের তীর্থ ভ্রমনে আসেন। সোনারগাঁওয়ের বারদি শ্রী লোকনাথ ব্রম্মচারী আশ্রমে বেলা দেড় টার দিকে মন্দিরে ভোগ নিবেদনর জন্য গেলে একদল সন্দেশ ব্যবাসয়ী তার হাত ধরে টানা হেচড়া করে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং অশ্লীল ভাষায় নির্যাতন করে। একপর্যায়ে সন্দেশ বিক্রেতারা তরুণীর সম্পর্শকাতর জায়গায় হাত দেয়ার চেষ্টা করে। তীর্থ স্থানে এমন ব্যবহার অপ্রত্যাশিত। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার চেয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD