নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সমাজের সুবিধা বঞ্চিত আড়াই হাজার শ্রমজীবি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলার সনমান্দি ইউনিয়নে সোনারবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমজীবি মানুষদের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
জাহিদ হাসান জিন্নাহর নিজস্ব অর্থায়ানে বিতরণকৃত
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ।
ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষেরা বস্ত্র ও নগদ টাকা পেয়ে অনেক খুশি। তারা চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ এর জন্য দোয়া করে শুভকামনা করেছেন। ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ পেয়ে সনমান্দি ইউনিয়নবাসী কৃতজ্ঞতা জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহকে।
চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, আমি জনগণের জন্যই চেয়ারম্যান হয়েছি ও জনগণের সেবা করাই আমার আনন্দ।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সনমান্দী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন সুজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক প্রার্থী তরিকুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আল আমিন, ছাত্রলীগ নেতা সজিব, সাগর, সাবেক মেম্বার হারুনুর রশিদ মোল্লা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন