বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

সোনারগাঁওয়ে কৃষকদলের প্রতিষ্টা বার্ষিকীতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাংলাদেশ কৃষক দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শনিবার বিকেলে উপজেলা বারদী মুসলেন্দপুর এলাকায় সোনারগাঁও থানা কৃষক দলের উদ্যোগে শীর্তাতদের মাঝে ২ শ’ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও থানা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলী আজগর। সোনারগাঁও থানা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপুর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুর রহমান মুন্সি, বারদী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ডাক্তার আব্দুর রফিক, মুছা মেম্বার, ঈমান উদ্দিন, মোহাম্মদ আলী, বিল্লাল মুন্সি, আবুল কাসেম, বারদী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সোনারগাঁও থানা কৃষক দলের সহ-সভাপতি শাহজাদা সিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল, যুগ্ম সম্পাদক জব্বার, আমিনুল, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় থানা কৃষক দলের এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD