বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে কুপিয়ে জখমের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ।
শনিবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ ইয়াসিন, মাওলানা লোকমান হোসেন জিহাদী, আব্দুল গাফ্ফার ভুইঁয়া, সাজেদা বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।  মিছিলটি অলিপুরা বাজার হইতে ফতেপুর দড়িকান্দি মোড় ও হরিহরদী বাজারে গিয়ে শেষ হয়।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের স্থানীয় ও ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় শুক্রবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হলে শনিবার আরো একটি মামলা রুজু করা হইছে আসামিদের বিরুদ্ধে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় শুক্রবার বিকেলে স্থানীয় কুমারচর বনাম গাংকুলকান্দী নামে দু’দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালিন সময়ে খেলাকে কেন্দ্র করে গাংকুলকান্দী এলাকার হানিফ ও আউয়াল মিয়ার সাথে কুমারচর এলাকায় নুরে আলমের কথা কাটাকাটি হয়।  এক পর্যায়ে বিকেল ৫ টার দিকে গাংকুলকান্দী ও দড়িকান্দি এলাকার হানিফ, আউয়াল, অনিক, শাহ আলী, সাইদুল মিয়া, মারুফ, শরিফ, সানজিদ হোসেন, মুসাসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে দা, ছেনা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে নুরে আলমের লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা রনি, খোরশেদ, রাসেল, সাখাওয়াত, নূরে আলমসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে আহত করে পালিয়ে যায়।  পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নুরে আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আহত রনির মামা মোমেন মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
আহত রনি জানান, অহেতুক আমাদের ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যেই তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আমরা এ ন্যায় বিচার দাবি করি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD