বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিষধর সাপের কামড়ে কামাল হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  শুক্রবার বিকাল ৫ টার দিকে জমিতে কিটনাশক ছিটানোর সময় সাপের কামড়ে আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সন্ধায় ঢামেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রোগীকে মৃত ঘোষনা করেন।
নিহত কামাল হোসেন সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কামাল হোসেন তার ধানের জমিতে ইদুঁর, কাকড়া এবং অন্যান্য কিটপঙ্গের উপদ্রব কমাতে শুক্রবার বিকালে আছর নামাজের পর কিটনাশক নিয়ে জমিতে যায়। এসময় সেখানে থাকা একটি বিষধর সাপ পায়ে  কামড় দিলে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে ও অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের ভাই আক্তার হোসেন জানান, আমার ভাই তিন সন্তানের জনক কামাল হোসেন সন্ধ্যার পূর্বে বাড়ির পাশের ফসলের জমিতে ক্ষতিকর পোকা-মাকড় ও ইদুর, কাকড়া নিধনের জন্য কিটনাশক ছিটানোর সময় তার পায়ের বৃদ্ধা আঙ্গুলে সাপের কামড়ে আহত হয়, এসময় আমরা তাকে উদ্ধার করে চিকিৎসা জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে কামাল হোসেনের মৃত্যুতে তার পরিবার- আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD