রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে গৃহবধূকে নির্যাতনে হত্যাকান্ডে অভিযুক্ত শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামে গৃহবধূ জুনু আক্তারকে নির্যাতনে হত্যায় অভিযুক্ত শশুর দাইয়ান ভ‚ঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় শনিবার রাতে নিহতের বড় ভাই সোলাইমান মিয়া বাদি হয়ে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত দাইয়ান ভ‚ঁইয়াকে গতকাল রোববার সকালে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আলী হোসেনের মেয়ে জুনু আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামের দাইয়ান ভ‚ঁইয়ার ছেলে কবির হোসেনের ৪ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই বছর বয়সী একটা কন্যা সন্তান রয়েছে। স্বামী কবির হোসেন বিভিন্ন সময়ে জুনু আক্তারকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য মারধর করতো। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গৃহবধু জনুু আক্তারকে স্বামী কবির হোসেন, শশুর দাইয়ান ও শাশুড়ী শারীরিক নির্যাতন করে হত্যা করে বলে দাবি করেন গৃহবধুর ভাই সোলায়মান মিয়া। গৃহবধূ আক্তারের মৃত্যু নিশ্চিত হয়ে বাড়ির সকলেই রাতের আধার পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে আশপাশের লোকজনের কাছে প্রচার করে নিহতের শশুর বাড়ির পরিবার।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত ৩নং আসামী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD