রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সাংসদ লিয়াকত হোসেন খোকার মনোনয়ন পত্র জমা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁও)  আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সোনারগাঁও উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর কাছে এ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত, সোনারগাঁ জাতীয়পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও পৌর জাতীয় পার্টি সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি গরীবে নেওয়াজ, মোহাম্মদ আলী, জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটুসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD