সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার 

সোনারগাঁওয়ে বিদ্যুৎষ্পৃষ্টে ব্যাংক কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎষ্পৃষ্টে ব্যাংক কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার  বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কলেজ রোডে এনআরবিসি ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাহবুব রহমান (৩০)।
নিহত মাহবুব রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোবিন্দখিল গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে।  সে এনআরবিসি ব্যাংক মোগরাপাড়া শাখায় কর্মচারী  হিসেবে কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান,  মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নুরুল ইসলাম বেপারী মার্কেটের ছাদে গিয়ে ব্যাংকের ব্যানার লাগাতে গিয়ে এনআরবিসি ব্যাংক কর্মচারী মাহবুব রহমান। হঠাৎ বিদ্যুৎ লাইনের হাইভোল্টেজের তারে জড়িয়ে পড়ে। এ সময় ছাদ থেকে সে নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ব্যাংক কর্মকর্তারা নিহতের লাশ উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের নিকট তথ্য জানতে চাইলে বিস্তারিত তথ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ  হাফিজুর রহমান জানান,ব্যাংক কর্মচারীর মৃত্যুর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। নিহত ব্যাক্তির আত্মীয়স্বজন এসেছে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD