বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে – ডিআইজি আজাদ মিয়া

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শিল্প পুলিশের ডিআইজি আজাদ মিয়া বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস মালিকরা যাতে  পরিশোধ করে সেজন্য শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে । ইতোমধ্যে শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং শিল্প পুলিশসহ স্টেক হোল্ডারের নিয়ে ঢাকায় ও ইউনিট পর্যায়ে দফায় দফায় সভা করা হয়েছে। ঈদের আগে সকল শিল্পকারখানায় বেতন বোনাস পরিশোধের জন্য তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচঁপুর শিল্পাঞ্চল এলাকায় শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে সব ফ্যাক্টরীতে  ঈদ বোনাস ও বেতন ভাতা পরিশোধ নিয়ে সমস্যা হতে পারে । সেগুলো নিয়েও শিল্পপুলিশ কাজ করছে। যাতে ঈদুল ফিতরের আগেই শ্রমিক ভাই বোনেরা ঈদ বোনাস ও বেতন নিয়ে আনন্দে ঈদ উৎসব পালন করতে পারে।

এসময় তার সঙ্গে ছিলেন শিল্প পুলিশের এডিশনাল ডিআইজি আসাদুজ্জামান, শিল্প পুলিশ ইউনিট চার পুলিশ সুপার শারমিন আক্তার, সহকারি পুলিশ সুপার আইনুল হক প্রমুখ।

ডিআইজি আরো বলেন, ঢাকায় শ্রম মন্ত্রনালয় ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সভা করে সিদ্ধান্ত হয়েছে। আরএমজি সেক্টর ও নন আরএরমজি সেক্টরের শ্রমিকদের ঈদের আগে যেন ধাপে ধাপে ছুটি দেয়া হয়। এক সাথে সকল শ্রমিকদের ছুটি দিলে সড়ক –মহাসড়কে পরিবহন সেক্টরে চাপ বাড়বে। তাই পর্যায় ক্রমে যাতে শ্রমিক ভাই বোনদের ছুটি দেয়া হয়। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে সকলের ভোগান্তি ছাড়া নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD