বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে হত্যা মামলার আসামী জামিনে আসার পর বাদি পরিবারকে প্রাণনাশের হুমকি

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নয়ন হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন জামিনের আসার পর বাদির পরিবার ও স্বজনদের প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দেলোয়ার হোসেন জামিনে বের হওয়ার পর অন্যান্য আসামীরাও প্রকাশ্যে চলে আসে। আসার পর থেকেই আসামীরা এ হুমকি দিয়ে আসছে। হুমকির পর রাতেই নয়নের চাচাতো ভাই আজিজুল ইসলাম বাদি হয়ে নিরাপত্তা চেয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেছেন।

জানা যায়, উপজেলা সনমান্দি ইউনিয়নের মারবদী গ্রামের আলম বেপারীর ছেলে নয়নকে গত ৩১ শে ডিসেম্বর রাতে নির্বাচন পরবর্তী প্রতিহিংসায় কুপিয়ে ও পিটিয়ে হত্যার করে প্রতিপক্ষরা। পরদিন সকালে ওই এলাকা থেকে নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই এলাকা থেকে সনমান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার দেলোয়ার হোসেনকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে। এ ঘটনায় নিহতের বাবা আলম বেপারী ২রা জানুয়ারী সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা মেম্বার দেলোয়ার দীর্ঘ এক মাস কারাভোগ করেন। গত মঙ্গলবার সকালে সে নারায়ণগঞ্জ আদালত থেকে জামিন পান। জামিনে আসার পর থেকে অন্যান্য আসামীরাও প্রকাশ্যে চলে আসে। ওইদিন দুপুরে অলিপুরা বাজার এলাকায় নিহত নয়নের চাচাতো ভাই আজিজুল ইসলামকে একা পেয়ে এ হত্যা মামলার আসামী নয়ন, সুমন ও সুজন হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এছাড়াও তার প্রাইমারী স্কুলে পড়–য়া দুই মেয়ে আয়েশা ও রাইশাকে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার চাপ প্রয়োগ করা হয়। এ ঘটনায় রাতেই নয়নের চাচাতো ভাই বাদি হয়ে নিরাপত্তা চেয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেছেন।

অপরদিকে নয়ন হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন জামিন পাওয়ার পর নিহতের ন্ত্রী মানসুরা আক্তারের ওপর নারায়ণগঞ্জ আদালতে হামলা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, প্রাণ নাশের ঘটনায় সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। তদন্ত করে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD