বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ৬ ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগেঞ্জর সোনারগাঁওয়ে বিভিন্ন এলাকায় বেসরকারী ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬টি ক্লিনিক সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়গনিস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬টি ক্লিনিককে সিলগালা করা হয়।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হকের নেতৃত্বে ক্লিনিকগুলো সিলগালা করা হয়।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হান জানান, উপজেলার বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোগরাপাড়া চৌরাস্তার গ্রিনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার, ইসলামী ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়। এছাড়া সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাসন্ট্যান্ড এলাকার আল সাফা, আল তাহাহ ও বারদী মর্ডান ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সিলগালা করা হয়। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হানসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD