বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

স্বাধীনতা দিবসে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মঙ্গলবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।

ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

ফাউন্ডেশনের সংরক্ষণ কর্মকর্তা একে এম মুজাম্মিল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, ভারপ্রাপ্ত উপ-পরিচালক একে আজাদ সরকারপ্রমুখ।

এসময় উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসের প্রাক্ককালে চিত্রাংকন প্রতিযোগীতায় শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ হুইল চেয়ার স্পোটস ফাউন্ডশনের সভাপতি নুর নাহিয়ান।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD