নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে জামপুরের মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
সোনারগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, যুবদল নেতা সোহেল রানা, উপজেলা জাসাসের সভাপতি মো.আমির হোসেন , ইউপি সদস্য মো.নাসির উদ্দিন প্রমূখ।
এসময় মহজমপুর ১৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সকল শিক্ষক মন্ডলীসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ওই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন শিশুদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়।
আপনার মতামত দিন