নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ” ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা” নামে টার্ফ মাঠের যাত্রা শুরু করা হলো। সোনারগাঁওয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনা এ দুয়ার। আধুনিক পরিবেশে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ আয়োজন।
রোববার বিকেলে উপজেলা প্রধান ফটকের সামনে বাবুল মিয়ার মার্কেটের দোতলায় ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন করেন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও পৌরসভার সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও পৌরসভার
সাবেক কাউন্সিলর মো: রফিকুল ইসলাম।
ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র প্রতিষ্ঠাতা উজ্জ্বল হোসাইন মাসুম এ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, শেখ ফরিদ, দ্বীন ইসলাম অনিক, কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, এরশাদ হোসাইন অন্য, মো. ডালিম হোসেন, সমাজসেবক রফিকুল ইসলাম বিপ্লব, মো: সোলায়মান, এস এম আবু সাইদ, ক্রীড়া ব্যক্তিত্ব আল মাহমুদ সানি, মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে। ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনার সফলতা কামনা করছি।
‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র প্রতিষ্ঠাতা উজ্জ্বল হোসাইন মাসুম বলেন, সোনারগাঁওয়ের তরুণদের জন্য একটি সুন্দর ও নিরাপদ খেলাধুলার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। মাঠের সংকটের কারণে অনেক তরুণ নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই টার্ফের মাধ্যমে তারা আধুনিক পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে। আমরা চাই, তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’কে সোনারগাঁওয়ের তরুণদের জন্য একটি মানসম্মত ক্রীড়া ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধন শেষে অতিথিরা টার্ফ এরিনার বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন।
এদিকে টার্ফে উদ্বোধনী প্রথম ম্যাচটায় অংশ নেন জমরিয়া শামসুল আলম মাদ্রাসার ছাত্ররা।
আপনার মতামত দিন