প্রচ্ছদ

বারদীতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে কৃষকদলের বস্ত্র বিতরণ

সোনারগাঁও নিউজ ১৭ অক্টোবর ২০২৬ , ৩:৫৩ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার বারদী ইউনিয়নের  চেঙ্গাকান্দি গ্রামে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বারদী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়।
হিন্দু সম্প্রদায়ের মাঝে নিজ হাতে ঘরে ঘরে গিয়ে বস্ত্র বিতরণ করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির বিশেষ রাজনৈতিক সহকারী সেলিম হোসেন দিপু।
কর্মসূচিতে বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জামাল হোসেন।
এসময় বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি নেতা রুস্তম আলী, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি জামান,রফিকুল ইসলামসহ বারদী ইউনিয়ন কৃষকদনের নেতাকর্মীরা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেলিম হোসেন দিপু বলেন, মানবতার সেবায়, সম্প্রীতির বন্ধনে আমরা সবাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখাই আমাদের অঙ্গীকার। সবার জীবনে বয়ে আসুক শারদীয় দুর্গোৎসবের আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।