প্রচ্ছদ

মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে বিএনপির সমর্থন ঘোষণা

সোনারগাঁও নিউজ ৩০ অক্টোবর ২০২৬ , ১:২৪ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন নারায়ণগঞ্জের সোনারগাঁঝ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে বিএনপির দলীয় মনোনীত পদপ্রার্থী হিসেবে আগাম সমর্থন ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান শুক্রবার  বাদ জুমা মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদে নামাজ আদায় শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে এ সমর্থন ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা নিজামুদ্দিন, রাকিবসহ স্থানীয় শতশত মুসল্লীরা।
ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করার সময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আতাউর রহমান সোনারগাঁও উপজেলা বিএনপির একজন ত্যাগী ও কারানির্যাতিত নেতা। মোগরাপাড়া এলাকায় জনগণের কল্যানে সে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ইউপি নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে  উপজেলা বিএনপির পক্ষ থেকে আতাউর রহমানের নাম ঘোষণা করছি।