বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পরিস্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে– সাংসদ আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই সচেতন হলে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শনিবার  সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গণে “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর গত বুধবারের বিশেষ ভিডিও বার্তার নির্দেশনা অনুযায়ী ১৪ মার্চ থেকে দেশব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই বাড়ি-ঘর, আঙিনা, ড্রেন ও আশপাশের জলাধার পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে এমপি মান্নান নিজ হাতে ঝাঁড়ু দিয়ে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, নিজের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে খুব সহজেই একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সৌদি আরবের পাঠানো ২০ কার্টুন খেজুর উপজেলার ৪৬টি মাদরাসা ও এতিমখানার ইমামদের মাঝে বিতরণ করা হয়।
সোনারগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাবেক সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, সহ সাধারন সম্পাদক শহীদ সরকার, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর- এ ইয়াসিন নোবেল, হারুন অর রশিদ মিঠু, যুবদল নেতা রাকিব হাসান, বাবুল হোসেন বিজয়সহ বিএনপি ও এর অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD