প্রচ্ছদ

বাজারদরের তারতম্য চিত্রের লিফলেট বিতরণ করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁও নিউজ ৩০ অক্টোবর ২০২৬ , ১:৫২ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অতীত ও বর্তমান সরকারের আমলের পণ্যমূল্যের তুলনামূলক চিত্রসংবলিত লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন তিনি। পরে চৌরাস্তা মোড়সহ আশপাশের এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতেও লিফলেট তুলে দেন।
এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে  নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদরের তুলনামূলক চিত্র তুলে ধরেন এবং বাজার পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, সদস্য সচিব আরিফুল ইসলাম, থানা যুবদল নেতা আরিফ হোসেন বাবু, মির্জা মুন্না, আমজাদ হোসেন মৃধা, হামিদুল, মিজান, ইউসুফ, সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।